দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের অভিযানে জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি সবুজ মিয়া (৩০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আসামী সবুজ মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে। আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হাকিমপুর থানার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামের লোকমান আলীর ছেলে সবুজ মিয়া।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, হাকিমপুর থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক মুক্ত এবং ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে আজ গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উক্ত গ্রামে অভিযান চালিয়ে আসামী সবুজ মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। হাকিমপুর থানা জিআর ১১৮/২৬।
মতামত