দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত এবং মেয়াদোত্তীর্ণ প্রায় দেড় টন পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ ও কমিটির সদস্য বৃন্দ।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের গোহারা শ্মশান সংলগ্ন পূর্ব নির্ধারিত স্থানে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পূর্ণ করে কর্তৃপক্ষ। পরে উক্ত স্থানে বড় গর্তে ধ্বংস করা পণ্য গুলো পুঁতিয়ে রাখা হয়।
এসময় খাদ্যদ্রব্য,কসমেটিক ও তামাকজাত পণ্য সহ বিভিন্ন দেড় টন পণ্য ধ্বংস করা হয় যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমান, হিলি কাস্টমস শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন, হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, সার্কেল সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হুমায়ুন কবির, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা,দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার সহ হিলি কাস্টমস ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অনেকে উপস্থিত ছিলেন।
মতামত