ক্রীড়াই শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে ফুটবল খেলতে মাঠে খেলতে চল এই শ্লোগানে দিনাজপুর হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়া এলায় 'হাকিমপুর মহিলা কলেজ একাদশের' দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান।
আজ বৃহস্পতিবার(১০সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজপাড়া এলাকার কে টি ফুটবল মাঠে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এলাকার তরুণ ও যুবসমাজের উদ্যোগে দুই দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় এলাকার তরুণ ও যুবকদের ব্যক্তিগত ও জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান।
তিনি বলেন, ফুটবল খেলার মধ্যে দিয়ে আমাদের তরুণ ও যুবকদের মাদকের ভয়াল থাবা দূরে সড়ে রাখতে পারে বলে আমি মনে করি। আমাদের তরুণ ও যুবকদের মাদকের পাশাপাশি অনলাইনে মোবাইল গেমস থেকে বিরত রাখতে ফুটবল টুর্নামেন্টের মতো ক্রিকেট, ভলিবল সহ খেলার আয়োজনের আহবান জানান তিনি।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল ইসলাম, ক্রীড়া প্রেমী এনামুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির,রকি, শাওন তুহিন ও চলন্ত বলেন, দুই দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহণ করবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে সন্তোষজনক পুরস্কার প্রদান করা হবে বলে জানান তারা।
মতামত