হাকিমপুর

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রিন্ট
হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০০


নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের হাকিমপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ৮টায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন। 

এসময় উপজেলা বিএনপি, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও আজকে বিকালে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা মহিলা দলের সভাপতি আক্তারা বানু চৌধুরী। 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান বলেন, দেশ গঠনে মেয়েদের এগিয়ে আসতে হবে। আমাদের দলীয় চেয়ারম্যান ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী দিনে বৈষম্যহীন ও স্বপ্নের যে বাংলাদেশ গড়াতে চায়। সেখানে মহিলাদের অগ্রহণীয় ভূমিকা পালন করতে হবে। আমাদের সংসদ সদস্য ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন মহোদয় ও বলেছেন, মেয়েদের এগিয়ে নিতে পারলেই আগামী দিনে দেশ এগিয়ে যাবে। 

এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক আসমান আলী বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুন, উপজেলা মহিলা দলের সভাপতি আক্তারা বানু চৌধরী, পৌর মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার, সাধারাণ সম্পাদক ফেরদৌসী আরা, পৌর মহিলা দলের সদস্য সামছুর নাহার টুনি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।