সারাদেশ

পাঁচবিবিতে ট্রাস্ট ইসলামী লাইফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

প্রিন্ট
পাঁচবিবিতে ট্রাস্ট ইসলামী লাইফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

প্রকাশিত : ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩৪


ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে এবং রংপুর দর্শনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন "দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল" পরিচালনায় জয়পুরহাটের পাঁচবিবি মালঞ্চা মাতাইশ মঞ্জিল মুক্ত খেলাঘর প্রাঙ্গণে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে বিনামূল্যে চক্ষু শিবিরে এলাকার শতাধিক নারী-পুরুষের চোখ পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা বিষয়ে পরামর্শ দেন। যাদের চোখের জটিল সমস্যা ধরা পড়ছে তাদের উন্নত চিকিৎসার জন্য দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল রংপুরে নেওয়া হয়।

শিবিরের সার্বিক সহযোগিতায় ছিলেন পাঁচবিবি পৌর থিয়েটার ও অন্বেষণ সাংস্কৃতিক সংঘের সভাপতি মোঃ শফিকুল আলম চৌধুরী বিপ্লব ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সহকারি পরিচালক মোঃ সুলতান মাহমুদ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সাকিব হোসেন, নাহিদ, বিপ্লব, দুলালী ও মুসকুরা মিম।

আয়োজক বিপ্লব চৌধুরী জানান, সমাজের গরীব অসহায় পিছিয়ে পড়া মানুষকে বিনাপয়সায় চক্ষু সেবা দিতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবা মূলক কাজ করতে চাই বলে তিনি।