জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বীরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
এসময় জেলা বিএনপির উপদেষ্টা মো: রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল,সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু,বিএনপির অন্যতম সদস্য বাবু সুভাষ দাস, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে অবিরাম কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সরকারে আসার ১৫ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এভাবে একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে এগিয়ে যাবেন তিনি।
মতামত