হাকিমপুর

হাকিমপুর মহিলা কলেজ একাদশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রিন্ট
হাকিমপুর মহিলা কলেজ একাদশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত : ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৪


ক্রীড়াই শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে মাঠে খেলতে চল এই শ্লোগানে দিনাজপুর হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়া এলায় 'হাকিমপুর মহিলা কলেজ একাদশ' ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। 

আজ শুক্রবার(৪সেপ্টেম্বর)পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়া কে টি ফুটবল মাঠে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। 

এলাকার তরুণ ও যুবসমাজের উদ্যোগে আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল ইসলাম। 

এসময় তিনি বলেন, এলাকার তরুণ ও যুবকদের এই উদ্যোগকে স্বাগত জানাই। ভবিষ্যতে সবাইকে সাথে নিয়ে আরও বড় আকারের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে এবং আমার পক্ষ সার্বিক সহযোগিতা থাকবে। সবচেয়ে বড় কথা মাদকের ভয়াল থাবা থেকে তরুণ ও যুবকদের দূরে সড়ে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এতে আমি সত্যিই খুব খুশি। জয় পরাজয় থাকবে। সুষ্ঠ ও সুন্দর পরিবেশে টুর্নামেন্টি শেষ হবে এবং আজকের উদ্বোধনী খেলায় অংশ গ্রহণকারী দুই দলের জন্য শুভ কামনা করে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 

আয়োজক কমিটির,রকি, শাওন তুহিন ও চলন্ত বলেন, এই ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহণ করবে। প্রতিটি দল খেলায় অংশ গ্রহণ করতে ২ হাজার ১'শ টাকা দিতে হবে। আর চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকার সমপরিমাণ খাসি এবং রানার্সআপ দলকে ৬ হাজার টাকার সমপরিমাণ খাসি দেওয়া হবে বলে জানান তিনি।