দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬ মামলার তদন্তে মোঃ মোস্তাকিম উদ্দিন (২২), থানায় রুজুকৃত মামলার এজাহার ভূক্ত নারী সহ ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতারকৃত আসামী পৌর শহরের মধো বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। মোস্তাকিম উদ্দিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক দ্বায়িত্বে ছিলেন বলে জানান পুলিশ। হাকিমপুর থানা মামলা নং ১৭।
এছাড়া এজাহার নামীয় গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন, থানার বিশাপাড়া গ্রামের আলেফ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৫৫)। হাকিমপুর থানা মামলা নং ০১। পিসি মূলে এজাহার নামীয় আলতাফ হোসেন (৫৮), লিটন মিয়া (৩০), মিন্টু (২৫) ও আলতাফ হোসেনের স্ত্রী রওশনারা (৪৫) সকলেই থানার কাঁকড়াপালি গ্রামের বাসিন্দা। হাকিমপুর থানা মামলা নং ০২
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন মহোদয়ের নির্দেশনা মোতাবেক এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের পরামর্শে থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার রাতভর থানা পুলিশের চৌকস দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের পরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম উদ্দিন গ্রেফতার হওয়ার পরে থেকে তার সহযোদ্ধা, আপন আত্নীয় স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশকে হেও প্রতিপূর্ণ করে যেসব অপপ্রচার চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা এসব বিষয় খতিয়ে দেখে উর্ধতন কতৃপক্ষের সাথে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
মতামত