বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়।আনন্দ র্যালিটি হাকিমপুর উপজেলা চারমাথা থেকে শুরু হয়ে সিপি রোড প্রদক্ষিণ করে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে যায়। পরে র্যালিটি পুনরায় চারমাথা এলাকায় এসে শেষ হয়।
আনন্দ র্যালিতে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমানের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল দলীয় কার্যালয় চারমাথা মোড়ে আাসে। অপর দিকে উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল চারমাথা মোড়ে এসে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডলের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ সিপি রোড হয়ে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে যায়।এছাড়াও হাকিমপুর পৌর যুবদল ও মহিলা দলের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল দলীয় কার্যালয় চারমাথা মোড়ে এসে শেষ হয়।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আলোচনা সভা র্যালিতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহাদাত হোসেন সোহাগ, ওয়ার্ড বিএনপির মাহে আলম, পৌর যুবদলের সেলিম মীর, আযম আলী, সোহেল রানা,পৌরছাত্রদলের আহবায়ক রেজওয়ান প্রধান রিমন সহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
র্যালিকে কেন্দ্র করে হাকিমপুর চারমাথা, সিপি রোড ও বাজার এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আনন্দ র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মতামত