বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির গৌরব ও ঐতিহ্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর পৌর তিন দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচির অংশ হিসেবে আজ হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন হাকিমপুর পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোঃ মোতালেব হোসেন খান মিঠু ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের তাদের কর্মসূচি নিশ্চিত করেছেন।
কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোঃ মোতালেব হোসেন খান মিঠু ও সাধারণ সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন।
হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির গৌরব ও ঐতিহ্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচির অংশ হিসেবে আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খোঁজ খবর নিয়েছি এবং তাদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আগামীকাল ১ সেপ্টেম্বর বৃক্ষ রোপণ ও মৎস্য পোনা অবমুক্ত করণ কর্মসূচি পালন করা হবে এবং আগামী ২ সেপ্টেম্বর বিকেলে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে। সেই র্যালিতে বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের আহবান জানান তিনি।
হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোঃ মোতালেব হোসেন খান মিঠু জানান, আগামীকাল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা হাসপাতালে এসেছি। এখানে ভর্তি রোগীদের সাথে কথা বলেছি, তাঁরা ঠিকমত খাবার ও চিকিৎসাসেবা পাচ্ছে কি না। সেই সাথে তাদের পৌর বিএনপির পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, পৌর তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল ইসলাম, যুবদলের রাসেল, ছাত্রদলের সাদ্দাম হোসেন নয়ন সহ পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত