দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গ্রাম্যচিত্র ও শিশু বিনোদন মেলা চালানোর প্রশাসনের অনুমোদন না থাকায় বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় মেলায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন মেলা বন্ধের নির্দেশ দেন।
এ সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি
ঘটনাস্থলে গিয়ে মেলাটি বন্ধের নির্দেশ দেন। পুলিশ সদস্যরা মেলার দর্শনার্থীদের দ্রুত মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করেন এবং মেলার ভিতরে সব দোকান বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রামাণ্যচিত্র ও শিশু বিনোদন মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন দোকানপাট, খেলনা, খাবার সহ সাংস্কৃতিক বিনোদনের আয়োজন ছিল। তবে আয়োজকরা উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমোদন গ্রহণ করেননি।
উপজেলা প্রশাসনের নির্দেশে পরবর্তীতে মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে আয়োজকরা দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়েই তারা মেলার আয়োজন করেছিলেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন জানান,তারা বৃক্ষ,প্রামাণ্য চিত্র ও শিশু বিনোদন মেলা হওয়ার কথা থাকলেও, ভিন্ন বিষয় লক্ষ্য করা হয়েছে। তাই আইন-শৃঙ্খলা রক্ষার জন্যই মেলা বন্ধের দেওয়া হয়েছে।
মতামত