দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক ব্যবসা, মাদক সেবন ও অতিরিক্ত সার মজুদের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এসব সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের জেলখানাপাড়া৷ এলাকার মৃত শামছুর হকের ছেলে মাদক ব্যবসায়ী মো.সাবেদ আলী কেএক বছর সশ্রম কারাদণ্ড
ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই মামলায় তার স্ত্রী মোছা. রাতরা খাতুনকেও এক বছর সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া মাদক সেবনের দায়ে হাতখোলা এলাকার আশরাফুল আলমের ছেলে মো. আহসানুজ্জামান হৃদয় কে সাজা প্রদান করা হয়।
অপরদিকে অতিরিক্ত সার মজুদের দায়ে ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকার মৃত কাজী রিয়াজের ছেলে জনতা অটো এর ম্যানেজার মো. কাজী ফয়সালকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায় শেষে চার জন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানা হয়েছে।
মতামত