দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে তৃণমূল পর্যায়ে (ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের) দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি। তাঁর আগমন উপলক্ষে আলিহাট ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ মাগরিব আলিহাট ইউনিয়নের মনসাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়ার সভাপতি অধ্যাপক মোঃ শাহীনুর ইসলাম শাহীন মন্ডল।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের পরে এই প্রথম দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। আলিহাট ইউনিয়ন সহ উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার তৃণমূল পর্যায়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় ও কর্মী-সম্মেলন করবেন।
আগামী ২৬ আগস্ট রোজ বুধবার দুপুরে আলিহাট ইউনিয়নের কর্মীসম্মেলন সফল করতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানান। একই সাথে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ে কথা বলার দিক নির্দেশনা দেন এবং আগামীতে স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে যাকে যোগ্য মনে হয়। সেই বিষয়ে কথা বলার অনুরোধ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, হাকিমপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক তাজ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা,আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আল ইমরান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক স্বপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাম হোসেন, ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
মতামত