দিনাজপুরের হাকিমপুর হিলিতে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা শেষে বিশাল গণমমিছিল করেছে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মী বৃন্দ।
আজ বুধবার বিকেল ৫ টায় ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে বন্দরের হিলি চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদানের মধ্যে দিয়ে আজকের কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, ২৪ এর পহেলা জুলাই এদেশের ছাত্রদের আন্দোলন শুরু হয় এবং আজকের এই দিনে স্বৈরাচার শেখ হাসিনা তার আসল বাড়ি ভারতের দিল্লিতে চলে যায়। শুধু তাই না শেখ হাসিনা আগের থেকে বুঝতে পারায় তার সব আপনজনকে অন্য দেশে পাঠিয়ে দেয়। বর্তমান সরকার দলের বিএনপির ভাইদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা ভোটের আগে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেখানে প্রথম দফায় ছিলো সংবিধান সংস্কার করতে হবে নোট সংশোধন। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন এর জন্য গণভোট দেওয়ার কথা বলেছিলেন এবং জুলাই সনদ বাস্তবায়নে যে ৩৩ টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলেন তার মধ্যে বিএনপি অন্যতম একটি দল। অথচ ভোট শেষে জাতীয় সংসদে গিয়ে বলছেন নির্বাচনের জন্য আমাদের তাড়া ছিলো তাই জুলাই সনদে স্বাক্ষর করেছি। স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে পথে হেঁটেছে আমরা দেখছি আপনারাও সেই পথে হাঁটছেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, এ লড়াইয়ে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ! তবে তার জুলাইয়ের মতো আরও একবার রক্ত দিতে হবে তাই সবাইকে ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহবান জানান।
তিনি আরও বলেন আগামীতে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়ন না হলে গণ-আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ!
আলোচনা সভা শেষে হিলি চারমাথা মোড় থেকে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিশাল গণমিছিল বাহির হয়ে শহরের প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। আলোচনা সভা ও মিছিলে শিশুর হাতে জাতীয় পতাকা সহ অংশ গ্রহণকারী অনেকের হাতে জাতীয় পতাকা শোভা পায়।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা জামায়াতের সহ- সেক্রেটারি মোঃ সাইদুর রহমান সৈকত, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, কর্ম পরিষদের সদস্য মীর শহীদ, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, এনসিপি নেতা কৌশিক চৌধুরী, পৌর যুব বিভাগের আহবায়ক আহম্মেদ ইয়াসির আরাফাত, মেহেদী হাসান খান, আব্দুর রশিদ মাষ্টার সহ অনেকে।
মতামত