কাহারোল

কাহারোলে ১১ দলীয় ঐক্য জোটের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোলে ১১ দলীয় ঐক্য জোটের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, রাত ১১:৪৯


দিনাজপুরের কাহারোল উপজেলায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে  র‍্যালি সমাবেশ  উপজেলা  প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে কাহারোল আমতলা মোড়ে  এক আলোচনা ও সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম।

তিনি বলেন “২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দিয়ে গেছেন। জুলাই আন্দোলনের শহীদরা দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্তির পথ দেখিয়েছেন। দেশের অধিকাংশ মানুষের মতামত উপেক্ষা করে কেউ দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। তাই দ্রুত গণভোটের রায় মেনে নেওয়া উচিত।”

উপজেলা জামায়াতের আমির মাওলানা তারিকুল ইসলাম সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন “আমরা কারও শত্রু নই,আপনারা জনগণের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার রায় দ্রুত কার্যকর করুন।

এ সময় আরাোও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এস. এম. আব্দুর রাজ্জাকসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।