দিনাজপুরের কাহারোল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন শাকসবজি (উফশী/হাইব্রিড) ও লেবু আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম এমপি।
এ সময়ে এমপি মঞ্জুরুল ইসলাম বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, সবজি উৎপাদন বৃদ্ধি এবং সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় কাহারোল উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত কর্মসূচিতে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমানের তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামিম আলী, জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা প্রমূখ।
এছাড়াও এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিএনপি নেতা কর্মীবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
মতামত