খানসামা

দিনাজপুর জেলা পরিষদে উন্নয়ন বরাদ্দ ও অনুদানের চেক বিতরণ

প্রিন্ট
দিনাজপুর জেলা পরিষদে উন্নয়ন বরাদ্দ ও অনুদানের চেক বিতরণ

প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, দুপুর ১:৩৩


নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন বরাদ্দ ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে

সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল ।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে বরাদ্দের চেক এবং অসুস্থ রোগী, শিক্ষার্থী ও অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ করা হয়।