সারাদেশ

পাঁচবিবি ইউএনওর সাথে সাবেক ফুটবলারদের সৌজন্য সাক্ষাত

প্রিন্ট
পাঁচবিবি ইউএনওর সাথে সাবেক ফুটবলারদের সৌজন্য সাক্ষাত

ছবি : পাঁচবিবি ইউএনওর সাথে সাবেক ফুটবলারদের সৌজন্য সাক্ষাত


প্রকাশিত : ১৪ মে ২০২৬, রাত ১০:০৪

জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক ফুটবলাররা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। বৃহস্পতিবার দুপুরের পর ইউএনও মহদোয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে ক্লাবের সকাল সদস্যদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় পাঁচবিবি স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন, খেলাধুলার পরিবেশ তৈরি করার পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলোয়াড় সৃষ্টির লক্ষে আমাদের সবাইকে কাজ করতে হবে এসব বিষয়ে আলোচনা হয়।

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য সচিব সাবেক ফুটবলার মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সম্পাদক শ্রী বাবলু চন্দ্র দাস, কোষাধ্যক্ষ শ্রী রবি উড়াও, দপ্তর সম্পাদক মোঃ শফিউল ইসলাম ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রকি ইউএনও মহদোয়ের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।