রাজনীতি

বীরগঞ্জে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

প্রিন্ট
বীরগঞ্জে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ছবি : বীরগঞ্জে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন


প্রকাশিত : ১৪ মে ২০২৬, রাত ৯:৫৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বীরগঞ্জ খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

এসময় বীরগঞ্জ নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু ,উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাব সলিমুল্লাহ ,উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লবসহ চালকল মালিক গ্রুপের প্রতিনিধি তারেক। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, চালকল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

এমপি মনজুরুল ইসলাম বলেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধান সংগ্রহ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, মধ্য স্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারি করে কৃষক বাছাই করা হবে। বাছাই করা কৃষকরা খাদ্যগুদামে ধান দিতে পারবেন। 

উপজেলা খাদ্য গুদামে প্রতিকেজি ধান ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৪৬ টন ধান,৪৯ টাকা কেজি দরে ২ হাজার ৪২৮ টান সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

উদ্বোধনী প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১ টন ধান সংগ্রহ করা হয়।