সারাদেশ

বীরগঞ্জে ৩ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রিন্ট
বীরগঞ্জে ৩ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশিত : ১১ মে ২০২৬, রাত ১১:০৯


দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার পুলিশ। 

 বীরগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে সোমবার (১১ মে) দুপুরে ৩ জন মাদক কারবারিককে মাদকদ্রব্য সহ গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার শিবরামপুর, সাতোর ও ভোগনগর ইউনিয়নের বিভিন্ন  এলাকায় অভিযান পরিচালনা করে ট‌্যাপেন্টাডল ট‌্যাব‌লেটসহ হাতেনাতে গ্রেপ্তার হয় তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শিবরামপুর ইউনিয়নের সাহাডু‌বি গ্রামের মৃত আব্দুল হে‌কিমের ছেলে 

মোঃ আবু বকর সি‌দ্দিক (৪২),সা‌তোর ইউনিয়নের চৌপুকু‌রিয়া গ্রা‌মের বটতলী এলাকার জয়নাল আবে‌দিনের ছেলে ম‌জিবর রহমান (৩০) ও ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মোঃ ফজল হকের ছেলে মোঃ রা‌সেল ইসলাম (২০)। উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাইফুল ইসলাম  ৩ মাদক কারবারি কে গ্রেফতকরের বিষয় টি নিশ্চিত করেছেন।