সারাদেশ

হিলিতে কর্ন্দপুর মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

প্রিন্ট
হিলিতে কর্ন্দপুর মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, রাত ১২:২০


দিনাজপুরের হাকিমপুর হিলিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উপজেলার কর্ন্দপুর ডি এস দরুসসূন্নাহ দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসায় আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারীদের দোয়া ও বিদায় এবং ষষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কর্ন্দপুর ডি এস দাখিল মাদ্রাসা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আজকের দিনে মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। প্রথমে দাখিল পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং, শিক্ষা উপকরণ তুলে দেন অতিথি বৃন্দ । এরপর ষষ্ঠ শ্রেণীতে নবাগত, শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেওয়া হয়। 

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা বক্তার বলেন, তোমার যেহেতু মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেহেতু তোমাদের ধর্মীয় নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে জীবন গড়ে তুলতে হবে। আর লক্ষ্য থাকতে হবে সেই লক্ষ্য পৌঁছার জন্য পরিশ্রম করতে হবে। কারন পরিশ্রম কখনো ব্যাথা যায় না। 

অন্য দিকে উপজেলার নন্দীপুর দাখিল মাদ্রাসায় ধর্ম ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ষষ্ঠ শ্রেণীতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। 

উল্লেখঃ হাকিমপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যত জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হবে প্রতি জনকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল। 

কর্ন্দপুর ডি এস দাখিল মাদ্রাসায় অত্র মাদ্রাসার সভাপতি মোঃ কামরুজ্জামান শুভর সভাপতিত্বে অত্র মাদ্রাসার সুপার হাফিজুর রহমান, সহ-সুপার হাবিবুর রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সহ-সভাপতি মোছাঃ পারুল নাহার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, বাংলাহি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরমান আলী প্রধান সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী ও ছাত্র ছাত্রীে বৃন্দ।

কর্ন্দপুর ডি এস দাখিল মাদ্রাসার প্রিয় সভাপতির সাথে শিক্ষক, শিক্ষিকা, দাখিল পরীক্ষার্থীরা স্মৃতি হিসেবে রাখতে একই ফ্রেমে বন্দি হয় এবং শেষে সবার উদ্দেশ্য বিশেষ দোয়া করা হয়