দিনাজপুরের কাহারোল উপজেলায় দন্ডবিধি ২০১৮ এর ৯২ (১) ধারা অনুযায়ী সড়ক পরিবহন আইন ও দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী আদেশ অমান্য করা এবং দন্ডবিধি ১৮৬০এর ১৮৬ ধারা অনুযায়ী সরকারি দায়িত্ব পালনের বাধা সৃষ্টির অপরাধ আইনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনার মাধ্যমে ১১ জনকে অর্থদণ্ড প্রদান করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
বুধবার ১৫ এপ্রিল পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন(৩৫),ডহন্ডা গ্রামের শাহজাহানের ছেলে শাকিল হোসেন(২৭),ইটুয়া গ্রামের গোপেন রায়ের ছেলে হরিশ চন্দ্র রায়(২৬), মিত্র বাটি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আইয়ুব আলী(৫০),দক্ষিণ নয়াবাদ গ্রামের উপেন চন্দ্র রায়ের ছেলে রতন চন্দ্র রায়(২৭), বেড়গাও গ্রামের শরৎচন্দ্রের ছেলে ফটিক চন্দ্র রায়(৪৮) ও দিনাজপুর সদরের উত্তর শিবপুর গ্রামের আকবর আলীর ছেলে মো. বাবু(২৮), সদরপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে তাজেল হোসেন(২৭), নশিপুর গ্রামের খতিব উদ্দিনের ছেলে মো. জুয়েল(৩৫), বেলবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে হুমায়ুন কবির (৩৬), এবং বিরল উপজেলার কাজীপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে হাবিবুর রহমান(৩২)কে অপরাধের দায়ে আর্থিক জরিমানা এবং সতর্কবার্তা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইসতিয়াক আহমেদ।
এ সময় স্থানীয় থানা পুলিশ এই মোবাইল কোর্ট পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।
মতামত