সারাদেশ

হিলিতে নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

প্রিন্ট
হিলিতে নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, রাত ১১:৫৫


বাঙ্গালি জাতির সাংস্কৃতি ধরে রাখতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সব বয়সের মানুষের বাড়তি আনন্দ ও বিনোদন দিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামের যুবসমাজের উদ্যোগে দুই দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল)সন্ধ্যায় উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া স্কুল মাঠে প্রথম দিনে এই মেলার উদ্বোধন হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল। 

অত্র গ্রামের বিএনপির প্রবীণ নেতা মোঃ তোজাম্মেল হক (তোজার) সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, অত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য, মেলা কমিটির সহ-সভাপতি মোঃ রনি সরকার উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, সহ আলিহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতি ধরে রাখতে এবং বৈশাখের বাড়তি আনন্দ ছড়িয়ে দিতে মূলত এই মেলার আয়োজন। আমাকে খুব ভালো লাগতিছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এমন সুন্দর একটি  মেলার আয়োজন করার জন্য। মেলাতে আমরা এমন কোন কাজ করবো না যা মানুষের চোখে খারাপ দেখা যায়। এমন সুন্দর আয়োজন করার জন্য আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতে ও ভবিষ্যতে ও থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ! 

মেলায় শিশুকে নিয়ে ঘুরতে আসা অভিভাবক তোরাব আলী বলর, দীর্ঘ দিন থেকে বৈশাখের প্রথম দিনে এই মেলা শুরু হয়েছে। বাচ্চা নিয়ে তার খেলনা, নাগর দোলায় ওঠালাম অনেক আনন্দ পেয়েছে। বাসার জিলাপি ও মিষ্টি নিয়েছি। সব মিলে খুব ভালো লেগেছে  

আর এক দর্শনার্থী রোকেয়া বেগম বলেন, বাহিরে দূরে কোন মেলায় যেতে পারি না। তাই বাড়ির পাশে মেলা বসেছে এতে খুব ভালো লাগতিছে। আমি মাটির তৈরি জিনিস কিনেছি। কালকে মিঠায় মিষ্টান্ন নিতে হবে।  

আয়োজক তোজাম্মেল হক তোজা, গ্রাম সহ আশপাশের গ্রামের মানুষকে বৈশাখের বাড়তি আনন্দ ছড়িয়ে দিতে গ্রামের যুবসমাজকে সাথে নিয়ে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। 

বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়,খাবারের দোকান, নাগরদোলা, মাটির পুতুল, ও বৈচিত্র্যময় পণ্য মেলায় পাওয়া যাচ্ছে।