শিক্ষাঙ্গন

পাঁচবিবি এলবিপি স্কুলে এসএসসি বিদায়-২৬

প্রিন্ট
পাঁচবিবি এলবিপি স্কুলে এসএসসি বিদায়-২৬

ছবি : পাঁচবিবি এলবিপি স্কুলে এসএসসি বিদায় অনুষ্ঠান


প্রকাশিত : ১ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭:৫১

জয়পুরহাটের পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-২৬ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নবাগত শিক্ষার্থীদের জন্য নবীন-বরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বরণ-বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন। বিশেষ করে আগামীতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমী সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলি সহ প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা ও কর্মচারী গণ।

প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থী ও ক্যাপ্টেন মোঃ আবরার লাবিব বলেন, আমাদের বিদ্যালয় থেকে আগামীতে এক'শ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।