দিনাজপুর

দিনাজপুরে ৫টি আসনে বিএনপি, ১টিতে স্বতন্ত্র নির্বাচিত

প্রিন্ট
দিনাজপুরে ৫টি আসনে বিএনপি, ১টিতে স্বতন্ত্র নির্বাচিত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১:৪৬


দিনাজপুর-১ (বীরগঞ্জ- কাহারোল): 

দিনাজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রাপ্তি মঞ্জুরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

প্রাপ্ত ফলাফলে জানা যায় বীরগঞ্জ এবং কাহারোল উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১২৯টি কেন্দ্রে বিএনপি'র ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুরুল ইসলাম পেয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের মতিউর রহমান পেয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ৪৮১ ভোট।

দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ):

দিনাজপুর-২ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদিক রিয়াজ।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১১৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদিক রিয়াজ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আফজালুল আনাম পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮৭ ভোট। 

দিনাজপুর-৩ (সদর): 

দিনাজপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

প্রাপ্ত ফলাফলে জানা যায়, সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনের বিএনপি'র ধানের প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাইনুল আলম পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট।

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) : 

দিনাজপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়া বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। মোট ১৩১ টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতিকের আফতাব উদ্দিন মোল্লা পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী পার্বতীপুর): 

দিনাজপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) এজেডএম রেজওয়ানুল হক। 

প্রাপ্ত ফলাফলে জানা যায়, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনে তালা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী ও সদ্য বহিষ্কৃত) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকে ডা আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। এছাড়াও এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান পেয়েছেন ৯৮ হাজার ৫৪৪।

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী ডাঃ এজেডএম জাহিদ হোসেন বিজয়ী

দিনাজপুর-৬(হাকিমপুর-ঘোড়াঘাট-বিরামপুর-নবাবগঞ্জ) : 

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

প্রাপ্ত ফলাফলে জানা যায়, পোস্টাল সহ মোট ২০০ টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা এজেডএম জাহিদ হোসেন পেয়েছেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার প্রতীকে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। 

দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।