দিনাজপুরে ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সাংবাদিক সাজেদুর রহমান শিলু, শাহ্ আলম শাহী, আজাহারুল আজাদ জুয়েল, বিপুল কুমার সানি, শহীদ শাহরিয়ার হিরু, কাশী কুমার দাশ ঝন্টু, বেলাল উদ্দীন সিকদারসহ প্রেসক্লাবের বিভিন্ন নেতা ও সাংবাদিকরা।
পরে সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ বিপুল কুমার সানি আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
সভার শুরুতে প্রয়াত সাংবাদিক, সাংবাদিকদের স্বজন ও বিশিষ্টজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য ও সাংবাদিকদের পেশাগত ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মতামত