ফুলবাড়ী

ফুলবাড়ীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন অমিত-রিপন জুটি

প্রিন্ট
ফুলবাড়ীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন অমিত-রিপন জুটি

প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১১


তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কানাহার মাঠে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কানাহার স্পোর্টিং ক্লাবের ব্যানারে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ডাবলস (জুটি) পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের বিভিন্ন পর্বে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রতিযোগিতার ফাইনাল খেলায় মো. অমিত হাসান ও মো. রিপন জুটি বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তওবা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মো. এমদাদ হোসেন এবং ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম।

টুর্নামেন্টের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবির হোসেন ও মো. মাসুদ রানাসহ স্থানীয় আরও কয়েকজন ক্রীড়াপ্রেমী তরুণ।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার মধ্যে ক্রীড়াচর্চা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।