বীরগঞ্জ

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস পালিত

প্রিন্ট
বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস পালিত

প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৮

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতিতদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 ইম্পাওয়ার প্রকল্প,ঝানজিরা সমাজ কল্যান সংস্থা, (জেএসকেএস) এর আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মাকড়াই আদিবাসীপাড়া থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সভা স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল, “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হইঃ ন্যায় বিচার নিশ্চিত করি, বেঁচে ফেরা সাহসী মানুষদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।'

উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহবায়ক জোসেফ হেমরম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝানজিরা সমাজ কল্যান সংস্থা, (জেএসকেএস) এর প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল আলম,সহ প্রকল্প কর্মকর্তা মো.মাসুদুজ্জামান জুয়েল। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের জোযপিনা মুর্মু ও মার্গেরিতা টুডু প্রমুখ।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্যাতনের শিকার নারীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।