হাকিমপুর

সারাদেশে নৈরাজ্য ও সস্ত্রাসের প্রতিবাদে হিলিতে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রিন্ট
সারাদেশে নৈরাজ্য ও সস্ত্রাসের প্রতিবাদে হিলিতে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, রাত ১১:৩০


সারাদেশে নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বাংলাহিলি বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের বিক্ষোভ মিছিলটি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এসএসডি গোডাউন মোড়ে এসে শেষ হয়।

বিক্রির মিছিলে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে দলীয় নেতা-কর্মীরা 'শেখ শেখ করিস না, শেখের বেটি আর আসবে না। যুবদল যাচ্ছে রাজপথ কাঁপচ্ছে সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলে। 

পরে হাকিমপুর উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দলীয় নেতা-কর্মীরা বলেন, গোপালগঞ্জে একের পর এক হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নৈরাজ্য সৃষ্টি কোন ভাবেই আর বরদাস্ত করা হবে। সাধারণ মানুষের সর্বশেষ নিরাপদ আশ্রয় স্থল হচ্ছে পুলিশ স্টেশন (থানা) আবার চিকিৎসা সেবার স্থান হচ্ছে হাসপাতাল। এসব স্পর্শকাতর ভবনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা, ভাংচুর করে ক্ষান্ত না হয়ে এক পর্যায়ে অগ্নিসংযোগ করে দেয়। একজন সংসদ সদস্যর বাড়ীতে লুটপাট করে হামলা ও ভাংচুর করে আওয়ামী সন্ত্রাসীরা তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দাঁতভাঙা জবাব দিতে সদা প্রস্তুত থাকতে হবে। 

এসময় দলীয় নেতৃবৃন্দ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আমাদের হাকিমপুর হিলি খুবই শান্তি প্রিয় জায়গা। এখানে আপনাদের বিদেশে পালিয়ে থাকা নেতার ভিডিও বার্তা বা কারও উসকানিতে যদি হাকিমপুর হিলির মাটিতে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করেন তাহলে আমরা কিন্তু হাত গটিয়ে বসে থাকবো না। আমরা এসব নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সদা প্রস্তুত এবং আমাদের কাছে তালিকা রয়েছে সেই তালিকা মতে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দলীয় নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সহ-সভাপতি মোঃ ফরিদ খান, সাঃ সম্পাদক মোঃ নাজমুল হক, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, যুগ্ম আহবায়ক মিলন, আরমান আলী প্রধান, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, যুগ্ম আহবায়ক রাহুল কবির, কাওসার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।