দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্ত এলাকায় তিনটি বিওপির বিজিবি বিজিবি সদস্যদের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৭ লাখ ৫ হাজার টাকা মূল্যর ভারতীয় মাদকদ্রব্য এবং বাংলাদেশী বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি।
আজ সোমবার (১৬ নভেম্বর) ফুলবাড়ি- ২৯ বিজিবি মিডিয়া সেল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৬ নভেম্বর গভীর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন(২৯ বিজিবির) অধীনস্থ খানপুর,কাটলা ও বিরামপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক ০৩টি পরিচালিত বিশেষ অভিযানে মালিক বিহীন অবস্থায় খানপুর বিওপি কর্তৃক ২০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (ALPRAZOLAM 0.5)এবং বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক ৭০০ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বিজিবির সিজার মূল্য ৭,০৫,০০০(সাত লক্ষ পাঁচ হাজার টাকা)।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবির) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী-২৯বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে জানান তিনি।
মতামত