হাকিমপুর

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত সেবা নিয়েছে শতাধিক মানুষ

প্রিন্ট
হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত সেবা নিয়েছে শতাধিক মানুষ

প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৩:৫৪

দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। চক্ষু শিবির ক্যাম্পে গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান এবং ছানি পড়া রোগীদের শনাক্ত করণ,অপারেশন ও ঔষধ ফ্রি দেওয়া হয়েছে।

আজ শনিবার(১৪ নভেম্বর)সকাল ১০টায় হিলি প্রেসক্লাবের আয়োজনে বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলে দীপ আই কেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

দীপ আই কেয়ার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সদরুল হাসান রাজুর নেতৃত্বে ৮ জনের একটি চিকিৎসক দল চিকিৎসা সেবা দিয়েছেন। উপজেলার প্রায় শতাধিক মানুষ এখানে চিকিৎসা সেবা গ্রহন করেছেন।

চিকিৎসা সেবা নিতে বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম এর বাসিন্দা শামসুল আলম বলেন, হিলি প্রেসক্লাবের সহযোগিতায় এখানে বিনামূল্যে চক্ষু শিবির এর আয়োজন করা হয়েছে। খবর পেয়ে এখানে এসে ডাক্তার দেখালাম খুব ভালো সেবা ও ফ্রি ঔষধ দিয়েছে। এধরণের সেবা প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

উপজেলার আলিহাট ইউনিয়নের কোকতাড়া গ্রামের সুজিতা মহন্ত বলেন, আমরা গরীব মানুষ আজকাল ডাক্তারের পরামর্শ নিতে গেলে ৫০০-৭০০ টাকা লাগে। খবর পেয়ে এখানে এসেছি। ডাক্তার দেখালাম আমার চোখের ছানি অপারেশন করাতে হবে। আমাকে তাদের হাসপাতাল রংপুরে নিয়ে যাবে এবং ঔষধ ও ফ্রি অপারেশনের কথা বলেছে। এতে আমি খুবই খুশি। 

হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় সভাপতি মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বাদশা আলম, হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শাহীনুর ইসলাম মন্ডল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক কমিশনার মোঃ জুয়েল হোসেন, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মোঃ মীর শহীদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, যুগ্ম আহবায়ক আরমান আলী প্রধান, মাসুদ রানা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাহুল কবির, আব্দুল্লাহ আল মামুন, হিলি প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান আলী, সদস্য আব্দুর রশিদ, ইব্রাহিম হোসেন সহ অনেকে।