“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জে আন্তঃইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এর আগে খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের সব উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরীসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত