দিনাজপুরের হাকিমপুর হিলিতে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে ‘কিশোর কণ্ঠ ফাউন্ডেশন’ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মেধা যাচাই ও জ্ঞান বিকশিত করতে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) ছুটির দিনে নির্ধারিত সময় সকাল ১০ টার পূর্বেই বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আসতে শুরু করে ক্ষুদে শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের শিক্ষার্থী। এরপর নির্ধারিত সময়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধা বৃত্তি পরীক্ষায় এবছর হাকিমপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণির শিক্ষার্থী সহ ৩৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত টানা এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কক্ষ পরিদর্শক হিসেবে দ্বায়িত্ব শিক্ষক মোঃ আব্দুর রশিদ, এস্তেদামুল হক, জহুরুল হক, ইয়াসির আরাফাত, আমেনা বেগম, সহ অনেকে। কিশোর কন্ঠ ফাউন্ডেশনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্র পরিচালনার দ্বায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের দিনাজপুর জেলা দক্ষিণের সদস্য সচিব মোঃ মীরশহীদ হোসেন, মোঃ সোহেল রানা,মোঃ বায়োজিদ আলম প্রমুখ।
পরীক্ষা শুরু হওয়ার পরে স্কুলের বাহিরে শিক্ষার্থীদের বাবা মা ও আত্মীয় স্বজনদের অপেক্ষা ছিলো চোখে পড়ার মতো।
অভিভাবক আবু মুসা বলেন, কিশোর কন্ঠ ফাউন্ডেশনের এই উদ্যোগে নিসন্দেহে একটি ভালো উদ্যোগ। এতে ক্ষুদে শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের শিক্ষার্থীর মেধা আরও বিকশিত হবে বলে আমি আশাবাদী। আমি একাই তিনজন ক্ষুদে শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহণের নিয়ে এসেছি।
অভিভাবক সাহারা বানু বলেন, আমি আগে থেকে জানতাম আজকে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এতো শিক্ষার্থী অংশ গ্রহণ করবে এবং এতো সুষ্ঠ ও সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা ভাবি নাই। আমি আমার নবম শ্রেণির শিক্ষার্থী মেয়েকে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো পরীক্ষা হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায়।
শিক্ষার্থী উম্মে কুলসুম, সানজিদা, তন্ময় সহ অনেকে পরীক্ষা শেষে অনূভুতি প্রকাশ করে বলেন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে পেড়ে খুবই ভালো লাগতিছে এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে নতুন কিছু শিক্ষা গ্রহণ করলাম। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে এখন ভালো রেজাল্টের অপেক্ষায় রইলাম।
কিশোর কন্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণ এর সদস্য সচিব, মোঃ মীরশহীদ হোসেন জানান, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির দ্বারা পরিচালিত কিশোর কন্ঠ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে আজ হাকিমপুর উপজেলায় 'কিশোর কন্ঠ মেধা বৃত্তি' পরিক্ষা সুন্দর ও সুষ্ঠ এবং সুশৃঙ্খল পরিবেশে বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন হলরুম পরিদর্শন করেছেন স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক, সাংবাদিক সহ কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানান তিনি।
মতামত