বীরগঞ্জ

দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে বীরগঞ্জের দোকানগুলোতে

প্রিন্ট
দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে বীরগঞ্জের দোকানগুলোতে

প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০২


শেষ মুহূর্তে দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানগুলোতে ভিড় বাড়ছে ক্রেতাদের। সময় যতই ঘুমিয়ে আসছে ততই বাড়ছে ব্যস্ততা ক্রেতা বিক্রেতাদের মধ্যে। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন জামা-কাপড় জুতো থেকে গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়ে বসেছে মার্কেটগুলতে। 

পৌরশহরের চেয়ারম্যান মার্কেট, মাহবুব মার্কেট, দত্ত মার্কেটসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে পূজার বেচাকেনা। এসব মার্কেটে জিনসের প্যান্ট, টিশার্ট, হক, বেনি সেট, খ্রিস্টিস, স্বত্যে, স্যালল, প্রসাধনী, গহনাসহ বিভিন্ন সামর্থী বিক্রি হচ্ছে। এন ইসলাম বস্ত্রালয়ের  কাপড় বিক্রেতা মোহম্মদ আলী জানান, শহরের বিজয় চত্বর থেকে-বাহির তাজ মহল সিনেমা হল রোড, ফুটপাতে পূজার বেচাকেনার বেড়েছে।   

 কেনাকাটা করতে আসা সুনীল রায় জানান, সন্তানসহ সবার জন্য পূজার নতুন জামা কিনতে হলে ফুটপাদের বাজারই শেষ ভরসা। দরদাম করে, দেখে শুনে কিনতে পারলে সবার মুখে পূজার হাসি ফোটানো যায়। ফুটপাতের দোকানে আসল, নকল, পুরাতন ইতানি বিভিন্ন রকমের পণ্য থাকে। দেখে শুনে কিনলে ঠকার আশঙ্কা কম।  এছাড়াও চিন, মুদিব দোকানে নারিকেলসহ বিভিন্ন পণ্যের দোকানগুলতেও বেড়ে ভিড়।