হাকিমপুর

হিলি বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রিন্ট
হিলি বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, রাত ১১:১৩


দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত দুই বছরের আয় ব্যায় হিসাব ও বন্দরের ব্যবসা বাণিজ্য গতিশীলতা বৃদ্ধি আজকের সভার মূল আলোচ্য বিষয় বলে জানান কতৃপক্ষ। 

আজ রবিবার (১১ অক্টোবর) সকাল এগারোটার হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে নিজস্ব কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিগত দুই বছরের সংগঠনের আয় ও ব্যায় হিসাব তুলে ধরেন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক। এরপর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্য বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন সম্পাদক মন্ডলী ও সাধারণ সদস্যরা। সভায় বন্দরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী তাঁর বক্তব্য বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি মহোদয়ের পরামর্শে বন্দরের শুধু ব্যবসা বাণিজ্য গতিশীলতা বৃদ্ধি নয় বন্দরের অবকাঠামো উন্নয়নে সবাইকে সাথে নিয়ে আলোচনা সাপেক্ষে করা হবে ইনশাআল্লাহ! 

সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী সংগঠনের সকল সদস্যদের উদ্দেশ্য হিলি স্থলবন্দরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্য চারমাথা মোড়ে গোল চত্বর এবং চারমাথা মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার লেন-এ ফুলের গাছ লাগানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ! 

এসময় উপস্থিত ছিলেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান, আমদানি রফতানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম, সংগঠনের মোঃ মোস্তাক আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, ওয়াহেদুর রহমান রিপন সহ সংগঠনের সদস্য বৃন্দ। আলোচনা সভা শেষে দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়। 

উল্লেখঃ দীর্ঘ নয় বছর পরে গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ এ হিলি স্থলবন্দরের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে সবার সম্মতিক্রমে সাখাওয়াত হোসেন শিল্পী সভাপতি ও মোঃ নাজমুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।