বীরগঞ্জ

বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রিন্ট
বীরগঞ্জে ধান ক্ষেত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৭

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ কিশোর প্রশান্ত রায়ের লাশ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

প্রশান্ত রায় ওই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। 

স্থানীয়রা জানান, ১৭ বছর বয়সী ওই কিশোরের লাশটি দুপুর ১টার দিকে ক্ষেতে গবাদি পশুর ঘাঁস কাটতে আসা দিকে একই এলাকার সাবিত্রী নামে এক মহিলা

দেখতে পেয়ে এলাকার লোকজনকে খবর দেন। পর স্থানীয় ইউপি সদস্য যতিন্দ্রনাথ বীরগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠায়। 

প্রশান্তের বাবা রমেশ চন্দ্র রায় জানান,তার ছেলে গত এক সপ্তাহ পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোজাখুজি করছেন তারা। বুধবার দুপুরে পাশ্ববর্তী একটি ধান ক্ষেতে অর্ধগলিত অবস্থায় ছেলে লাশ দেখতে পায়। ছেলেকে হত্যার পর ধানক্ষেতে ফেলে গেছে রাখার ধরণা করেছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বীরগঞ্জ থানার ওসি মো: সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে জিডিমূলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।