ফুলেল শুভেচ্ছা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান জমির উদ্দিন শাহ উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার (৭ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহরিয়ার জামান শাহ নিপুণ। বরণ আয়োজন শেষে উন্মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরকার ও একাডেমিক সুপারভাইজার শরিফুল কায়সার।
এসময় কলেজের অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষক-কর্মচারী, নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতামত