দিনাজপুরের বিরামপুরে বাড়ির ময়লা আবর্জনা ফেলাকে কেন্দ্র করেপারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মুকুল হোসেন (৩৮) নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত নয়টার ৮টার দিকে বিরামপুর পৌরসভার কৃষ্টচাঁদপুর গ্রামে এই নিহতের ঘটনা ঘটে।
নিহত মুকুল হোসেন ওই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।মুকুল হোসেন পেশায় অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ির ময়লা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে আপন বড় ভাই ও ছোট ভাইয়ের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে।বড় ভাইয়ের হাতে থাকা লাঠির আঘাতে ছোট ভাই মুকুল হোসেন গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে মুকুল হোসেনের মৃত্যু হয়।
অভিযুক্ত বড় ভাই এটিএম শামসুজ্জামান স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
ঘটনার পর তিনি পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এবিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
মতামত