দিনাজপুরের খানসামায় সদ্য যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৫ দিন ব্যাপী ওরিয়েন্টেশন শুরু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সদ্য যোগদানকৃত শিক্ষকদের বরণ শেষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে ৩৫ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর আবু সায়েম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনজুরুল হক মিয়া ও নিত্যানন্দ দাস।
প্রশিক্ষণে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয়, কার্যকর শিক্ষাদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় জ্ঞান ও কৌশল অর্জনের বিষয়ে ধারণা দেওয়া হয়।
মতামত