চিরিরবন্দর

চিরিরবন্দরে জুয়ার আসর থেকে আটক, জুয়াড়ির কারাদণ্ড ‎

প্রিন্ট
চিরিরবন্দরে জুয়ার আসর থেকে আটক, জুয়াড়ির কারাদণ্ড ‎

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৭


‎দিনাজপুরের চিরিরবন্দরে জুয়া খেলার সময় নরেশ (৫০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নের খোচনা চকরামপুর গ্রামের সুইচগেট সংলগ্ন শ্মশানের দক্ষিণ-পূর্ব পাশে বটগাছের নিচে এ অভিযান চালানো হয়।

‎পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় টাকার বিনিময়ে জুয়া খেলার অবস্থায় নরেশকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার ৫২টি তাস জব্দ করা হয়।

‎পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে নরেশকে ওই সাজা দেন।

‎দণ্ডপ্রাপ্ত নরেশ খোচনা মাঝাপাড়া গ্রামের মৃত গেন্দুরাম রায়ের ছেলে।

‎চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।