চিরিরবন্দর

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ১ বছরের কারাদণ্ড

প্রিন্ট
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ১ বছরের কারাদণ্ড

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৬


‎দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. কুদ্দুস আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের সুরিল বিলপাড়া গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

‎ এ সময় সুরিল বিলপাড়া বেড়িবাঁধের ওপর কুদ্দুস আলীকে ১০ পুরিয়া শুকনা গাঁজাসহ আটক করা হয়। উদ্ধার করা গাঁজার পরিমাণ ২০ গ্রাম।

‎পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত কুদ্দুস আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎দণ্ডপ্রাপ্ত কুদ্দুস আলী উপজেলার সুরিল বিলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

‎চিরিরবন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে