পাতা খেলা গ্রাম বাংলার একটি অত্যন্ত প্রাচীন, রহস্যময় এবং ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি, যা বিশেষ করে উত্তরবঙ্গের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় বেশি দেখা যায়। এটি মূলত তন্ত্র-মন্ত্র ও জাদুকরী প্রভাবে পরিচালিত একটি কৌতূহলোদ্দীপক খেলা।
দিনাজপুরের বীরগঞ্জে ঢোলের তালে আর তন্ত্র-মন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের চিত্তাকর্ষক ও মনোমুগ্ধকর পাতা খেলা।
শুক্রবার (২৮ আগষ্ট) বিকেল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার নিজপাড়া ইউনিয়নের দোমুখো বাজার ঈদগাহ নামক স্থানে নারী-পুরুষ সহ ৮ তান্ত্রিক দলের অংশগ্রহণ এ খেলার অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস এর পৃষ্ঠপোষকতায় ও দোমুখো বাজার যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পাতা খেলার আয়োজনের কথা শুনে দূর-দূরান্তরসহ স্থানীয় নানা বয়সি বিনোদনপ্রেমী মানুষ বেলা গড়ার সাথে সাথে খেলা প্রাঙ্গণে ভিড় জমায়। পাতা খেলা শুরুর আগে থেকেই মাঠের চারপাশ হাজার হাজার মানুষের পদচারণা, শোরগোল আর উপচে পড়া ভিড়ে পাতা খেলাটি জীবন্ত উৎসবে পরিণত হয়। মন্ত্র শক্তির মনোমুগ্ধকর এ খেলা দেখে তারা উল্লেসিত ও উচ্ছ্বেসিত হয়ে পড়েন। আয়োজকরা জানান, এ উৎসবে সব বয়সী এত মানুষের উপস্থিতি জানান দেয় যে, পাতা খেলা প্রায় হারিয়ে গেলেও এখনো এর জনপ্রিয়তা তুঙ্গে।
সরেজমিনে দেখা গেছে, ওই বাজার সংলগ্ন একটি ব্রিজের নিচে ফসল শুন্য মাঠের চারপাশ গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার নানা বয়সী মানুষ। এতে বাদ পড়েনি নারী ও শিশুরাও। তার (মাঠের) মধ্যে খানে পুঁতে রাখা কলা গাছের চারপাশ বসে আছে ৭/৮ জন লোক। যা গ্রামীণ ভাষায় তাদেরকে পাতা বলা হয়। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৫ নং সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী,সাবেক ছাত্রনেতা শওকত জুলিয়াস জুয়েল,বীরগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ মামুন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠিত এ খেলায় অংশগ্রহণকারী অন্যতম তান্ত্রিক রমণী পাতাকে টেনে সেরা কৃতিত্ব অর্জন করে বিজয়ী হয়। অন্য অংশগ্রহণ কারী আমিনুল ইসলামকে রানার্স আপ ঘোষণা করে উপহারস্বরূপ একটি করে ছাগল প্রদান করেন আয়োজকরা।
মতামত