দিনাজপুর

বকেয়া বেতন পরিশোধ ও প্রফিট বোনাসের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের অবস্থান কর্মসূচি

প্রিন্ট
বকেয়া বেতন পরিশোধ ও প্রফিট বোনাসের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত : ৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:১৮


বকেয়া বেতন পরিশোধ ও প্রফিট বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা। 

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে এই কর্মসূচি পালন করেন খনি শ্রমিকরা। 

অবস্থানরত শ্রমিকরা জানান, ২০১৮ থেকে ১৬৮ জন শ্রমিকের বেতন থেকে দৈনিক গড়ে ২৩০ টাকা করে কেটে নেয়া হচ্ছে। এছাড়াও গত দুই মাস ধরে তাদের বেতনও বন্ধ রয়েছে। পাশাপাশি চলতি বছরের খনির প্রফিট বোনাস নিয়ম অনুযায়ী দেয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। 

এ সময় বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ফরিজার রহমান তপু, রাহিনুল ইসলাম, রাহিনুর রহমানসহ খনি শ্রমিকরা উপস্থিত ছিলেন। 

পরে খনি কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন খনি শ্রমিকরা।