বীরগঞ্জ

বীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রিন্ট
বীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ মে ২০২৬, সন্ধ্যা ৭:৪৫


দিনাজপুরের বীরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদ্রাসা মাঠে চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় ও জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদ্রাসার যৌথ আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদ্রাসার সভাপতি ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম, চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিলনসহ অন্যান্য সুধীজন। 

এমপি সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের জীবনের ২৪-২৫ বছর নিজেকে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে হবে।