দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি)-এর আওতায় ১৫টি ডেইরি প্রডিউসার গ্রুপের সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-(বীরগঞ্জ কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম ১৫জন সদস্যদের মাঝে মিল্ক ক্যান ২টি, মিল্ক বাকেট ১টি, মেজারিং পট, টিট ডিপিং কাপ, হ্যান্ড গ্লাভস, থার্মোমিটার ক্লক ও গামবুট বিতরণ করেন।
উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহরিয়ার মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন।
বক্তারা বলেন, সরকারের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প দেশের দুগ্ধখাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে প্রান্তিক খামারিরা আধুনিক প্রযুক্তি ও উপকরণ ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক হবে।
মতামত