বীরগঞ্জ

বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রিন্ট
বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত : ১৪ মে ২০২৬, সন্ধ্যা ৮:১৮


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ মে ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

আটক ব্যক্তি হলেন- ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে মো. আশরাফ (৩৪)।

খবর পেয়ে বীরগঞ্জ থানার এসআই নেহারঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তির কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান , এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।