হাকিমপুর

ভারতের হিলি এক্সাপোটার্স এসোসিয়েশনের সাবেক সাঃ সম্পাদকের মৃত্যু, দুপুর পর্যন্ত আমদানি -ফতানি বন্ধ

প্রিন্ট
ভারতের হিলি এক্সাপোটার্স এসোসিয়েশনের সাবেক সাঃ সম্পাদকের মৃত্যু, দুপুর পর্যন্ত আমদানি -ফতানি বন্ধ

প্রকাশিত : ১৩ মে ২০২৬, রাত ৯:০৭ আপডেট : ১৩ মে ২০২৬, রাত ৯:১৩


ভারতের হিলি এক্সাপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শ্রী সনজিত মজুমদার ১২ মে রাত্রী আনুমানিক ২ টায় পরলোকগমন করেছেন।

আজ বুধবার ১৩ এপ্রিল ভারতের হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বাংলাহিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনকে। 

বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল। 

পত্রের মাধ্যমে জানানো হয়, গত ১২ মে রাত্রি আনুমানিক ২ টায় সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক সনজিত মজুমদার পরলোকগমন করেছেন। এতে সংগঠনটির সকল সদস্য ও প্রতিনিধি গণ শোকাহত! এই মহূর্তে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং পরলোকগমনকারী সনজিত মজুমদার এর আত্মার শান্তি কামনা করা হয়। তাঁর মৃত্যুর কারণে আগামীকাল বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে দুপুর দুইটা পর্যন্ত আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনকে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে। 

L