দেশের পাঠক প্রিয় "ক্রিয়েটিভ দিনাজপুর' অনলাইন পোর্টালে গত ৯ এপ্রিল শনিবার " নবাবগঞ্জে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে' শিরোনামে সংবাদ প্রকাশ পরে নড়েচড়ে বসছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।জেলার নবাবগঞ্জ উপজেলার ভদুরিয়া বাজারে লাইসেন্স ছাড়া পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (৯ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাজারের 'কাবা' ডায়াগনস্টিক সেন্টার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক ডায়াগনস্টিক সেন্টার (প্রতিষ্ঠানের) মালিকেরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি অনেক প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই সেবা দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে 'কাবা' ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্য বলেন, লাইসেন্স নেই এমন প্রতিষ্ঠানে যাবেন না। কেউ গোপনে কার্যক্রম চালালে আমাদের কে জানাবেন, আমরা জেলসহ প্রতিষ্ঠান সিলগালা করব। সাধারণ মানুষকে ভুল রিপোর্ট ও প্রতারণার হাত থেকে বাঁচাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মতামত