দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর বিএনপির আয়োজনে দিনাজপুর-৬ এর এমপি, বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের মমতাময়ী মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল পাঁচটায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে হাকিমপুর হিলি পৌর বিএনপির আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোছাঃ পারুল নাহার, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ওয়াহেদুর রহমান রিপন, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার, ছাত্রদলের লিটন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতামত