খানসামা

নতুন কুঁড়ি স্পোর্টস উদযাপন উপলক্ষে খানসামায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রিন্ট
নতুন কুঁড়ি স্পোর্টস উদযাপন উপলক্ষে খানসামায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৬, রাত ১১:১১


 "ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, স্বপ্নের সাথে বিজয়ের পথে এই স্লোগানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভাটি হয়। 

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সংবাদকর্মী ও ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। 

সভায় জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ খানসামা উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে ফুটবল, ক্রিকেট, কাবাডি ও এ্যাথলেটিক্সসহ ৮ টি ইভেন্টে ১২-১৪ বছর বয়সী বালক ও বালিকাদের অংশগ্রহণের জন্য প্রস্তুতি বিষয়ে করণীয় নির্ধারন করা হয়।